ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান: বিশ্ববাজারে স্বস্তির ইঙ্গিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১০:৪৩:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১০:৪৩:২৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান: বিশ্ববাজারে স্বস্তির ইঙ্গিত ছবি: সংগৃহীত
লেবাননে চলমান যুদ্ধবিরতির সময় সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য ‘হরমুজ প্রণালি’ পুরোপুরি উন্মুক্ত থাকবে বলে ঘোষণা করেছে ইরান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরাগচি জানান, লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির সঙ্গে সংহতি রেখে এবং শান্তি বজায় রাখার স্বার্থে এই গুরুত্বপূর্ণ পানিপথ দিয়ে পণ্যবাহী ও বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির বাকি সময়টুকু এই সুবিধা কার্যকর থাকবে।

বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের অন্যতম প্রধান এই রুটটি খুলে দেওয়ার সিদ্ধান্তকে আন্তর্জাতিক মহলে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরান এর আগে জানিয়েছিল, তাদের ওপর হামলা বন্ধ থাকলে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকলে তারা এই প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচলে সহযোগিতা করবে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। গত কয়েক সপ্তাহের সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে এই পানিপথটির নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি হয়েছিল। ইরানের এই সর্বশেষ ঘোষণা আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক নিরাপত্তার ক্ষেত্রে স্বস্তি ফিরিয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : আল-জাজিরা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।