ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

৪ মাস পর ফের শুরু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট: ১ জুলাই থেকে উড়বে বিমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০২:৫৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০২:৫৩:৪৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৫ বার পঠিত
৪ মাস পর ফের শুরু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট: ১ জুলাই থেকে উড়বে বিমান ছবি: সংগৃহীত
দীর্ঘ ৪ মাস স্থগিত থাকার পর আগামী ১ জুলাই থেকে আবারও ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু করতে য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রী চাহিদা ও প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা বিবেচনায় নিয়ে সরকারের উচ্চপর্যানে নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনায় আন্তর্জাতিক এই রুটটি পুনরায় সচলের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের হজ কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১ জুলাই থেকে এ রুটে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে। এর আগে যাত্রীসেবার ধারাবাহিকতা, অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখা এবং উড়োজাহাজগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে গত ১ মার্চ থেকে এ রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছিল বিমান কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালিত হবে। প্রতি শনিবার ও মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সিলেট হয়ে দুপুর ১২টা ৫০ মিনিটে ম্যানচেস্টারের উদ্দেশে রওনা হবে ফ্লাইটটি। এটি ম্যানচেস্টারে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে। ফিরতি পথে ম্যানচেস্টার থেকে স্থানীয় সময় রাত ৯টায় ছেড়ে পরদিন সকাল ১১টা ৫০ মিনিটে সিলেটে এবং দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

বিমানের পক্ষ থেকে আরও জানানো হয়, সরকারের এই উদ্যোগের ফলে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত আরও সহজতর হবে। আগ্রহী যাত্রীরা বিমানের যেকোনো সেলস সেন্টার, আইএটিএ অনুমোদিত ট্রাভেল এজেন্সি, বিমানের কল সেন্টার (১৩৬৩৬) অথবা ওয়েবসাইট থেকে টিকিট বুকিং ও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।