মার্কিন নৌ-অবরোধের মুখে ২১টি জাহাজ ফেরত: উত্তপ্ত পারস্য উপসাগর
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১১:১১:৫৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১২:২১:২২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৭ বার পঠিত
ছবি: সংগৃহীত
গেল ১৩ই এপ্রিল থেকে পারস্য এবং ওমান উপসাগরে ইরানের বন্দরগুলোতে ঘিরে মার্কিন নৌ অবরোধ শুরু হয়েছে। অবরোধ শুরু হওয়ার পর থেকে ইরানের একুশটি জাহাজকে বন্দরের দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড-সেন্টকম।
গেল শুক্রবার রাতে সেন্টকম স্যোসাল প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন
সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে কঠোর নৌ-অবরোধ শুরু হওয়ার পর থেকে একুশটি বাণিজ্যিক জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশনা মেনে ঘুরে ইরানি বন্দরে ফিরে গেছে।
এই আপডেটটি এমন সময়ে এসেছে যখন সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
যদিও ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে ইরানি বন্দরের অবরোধ তুলে না নিলে নৌ-রুটটিতে আবার বন্ধ করে দেওয়া হবে।
জাহাজ কোম্পানিগুলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সতর্কতা অবলম্বন করেছে। যার ফলে গেল শুক্রবার পর্যন্ত গুরুত্বপূর্ণ নৌ-রুটটি দিয়ে মাত্র কয়েকটি জাহাজ চলাচল করেছে বলে জানা গেছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।