ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০১:০৪:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০১:০৪:০৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ

ঢাকার সাভারের আশুলিয়ায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে নরসিংহপুর এলাকার হামীম গ্রুপের ৩ নম্বর গেট সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন বগুড়া জেলার ধুনট উপজেলার রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া আক্তার (৩০) এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা জামিলা।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের বেলা প্রতিবেশীরা বাসার ভেতরে খাটের ওপর সোনিয়া আক্তার ও শিশুকন্যার নিথর দেহ দেখতে পান। একই সময়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছিলেন রুবেল। এ দৃশ্য দেখে তারা দ্রুত পুলিশকে খবর দেন।
 

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান গণমাধ্যমকে জানান, একটি টিনশেড বাড়ির কক্ষ থেকে তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রুবেলকে ঝুলন্ত অবস্থায় এবং তার স্ত্রী ও সন্তানের মরদেহ খাট থেকে উদ্ধার করা হয়।
 

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক সংকটের জেরে রুবেল প্রথমে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে পরে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এদিকে মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দ্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।