ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

যশোর জেনারেল হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের প্রমাণ পেল দুদক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ১১:২৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ১১:২৮:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
যশোর জেনারেল হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের প্রমাণ পেল দুদক ছবি সংগৃহীত

যশোর জেনারেল হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে অভিযান চালায় দুদক টিম।

অভিযানে হাসপাতালের নথিপত্র খতিয়ে দেখা ছাড়াও খাদ্য সরবরাহ থেকে শুরু করে চিকিৎসাসেবার বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলে। শুরুতেই দুদক কর্মকর্তারা রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মান পরীক্ষা করেন। সেখানে দেখা যায়, নির্ধারিত পরিমাণ ২০০ গ্রাম ভাতের পরিবর্তে রোগীদের কম দেওয়া হচ্ছে। সকালের নাস্তার পাউরুটি ও ডিমের আকার মানসম্মত নয়। চিকন চালের বদলে মোটা চাল, নিম্নমানের ডাল, লবণ, পেঁয়াজ ও রসুন ব্যবহার করা হচ্ছে। এছাড়া, রোগীদের জন্য নির্ধারিত ৮০ গ্রাম মাছের বদলে সরবরাহ করা হচ্ছে মাত্র ৪০ থেকে ৪৫ গ্রাম।

শুধু তাই নয়, বিভিন্ন স্যালাইন মজুদ থাকা সত্ত্বেও রোগীদের তা বাইরে থেকে কিনতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন, এ ধরনের অনিয়ম নিয়মিত হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

অভিযান শেষে দুদকের যশোর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মোহাম্মদ আল-আমিন বলেন, রোগীদের জন্য ব্যবহার করা চাল, ডাল, তেলসহ অন্যান্য উপকরণ নিম্নমানের প্রমাণিত হয়েছে। এসব অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং হাসপাতালটি পর্যবেক্ষণে রাখা হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।