ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সুদানে ভয়াবহ ভূমিধসে এক হাজারের বেশি মানুষের মৃত্যু, গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৭:৫৫:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৭:৫৫:০১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
সুদানে ভয়াবহ ভূমিধসে এক হাজারের বেশি মানুষের মৃত্যু, গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন সংগৃহীত ছবি l

সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারি বৃষ্টিপাতের পর গত ৩১ আগস্ট পাহাড় ধসে পড়ে ওই গ্রামটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। প্রাণে বেঁচে আছেন মাত্র একজন। সোমবার (১ সেপ্টেম্বর) সুদান লিবারেশন মুভমেন্ট এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
 

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, দারফুর অঞ্চলের এই দুর্গম এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার কাছে নারী, পুরুষ ও শিশুদের লাশ উদ্ধারে সহায়তা চেয়েছে। ভূমিধসে পুরো গ্রামটি মাটিচাপা পড়েছে বলে জানানো হয়।
 

প্রসঙ্গত, সুদানে সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্বে দীর্ঘ দুই বছর ধরে গৃহযুদ্ধ চলছে। নিরাপত্তাহীনতার কারণে বহু মানুষ দারফুরের পাহাড়ি অঞ্চলে আশ্রয় নেন। তবে সেই অঞ্চলে পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসা সহায়তা পাওয়া অত্যন্ত কঠিন। এবার প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়ে আরও বড় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হলো।
 

জাতিসংঘের হিসেবে, গৃহযুদ্ধ শুরুর পর থেকে সুদানের অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এবার ভূমিধস সেই সংকটকে আরও গভীর করেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।