ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

পাকিস্তান ও কাশ্মিরে ভয়াবহ বন্যা: লাখো মানুষ ক্ষতিগ্রস্ত, সতর্কতা জারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:৩৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:৩৪:৫২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
পাকিস্তান ও কাশ্মিরে ভয়াবহ বন্যা: লাখো মানুষ ক্ষতিগ্রস্ত, সতর্কতা জারি ছবি সংগৃহীত

পাকিস্তানে ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতি। বিশেষ করে পাঞ্জাব প্রদেশে জারি করা হয়েছে অতি উচ্চ সতর্কতা। অন্যদিকে ভারত কাশ্মিরের তিনটি প্রধান নদীর সব বাঁধ খুলে দেওয়ায় আরও বড় ধরনের প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারি বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও সক্রিয়ভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছে। এখন পর্যন্ত দুই লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় দেড় লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পাকিস্তান আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে পাঞ্জাব ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরে আরও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

এদিকে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরেও চলছে ভয়াবহ দুর্যোগ। গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চেনাব ও ঝিলামসহ একাধিক নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।