ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

সিরিয়ায় হেলিকপ্টার অবতরণ করে ইসরাইলের দুই ঘণ্টার অভিযান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:১২:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:১৩:২০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
সিরিয়ায় হেলিকপ্টার অবতরণ করে ইসরাইলের দুই ঘণ্টার অভিযান ছবি: সংগৃহীত

সরাইল সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমে হেলিকপ্টার নামিয়ে টানা দুই ঘণ্টা সামরিক অভিযান চালিয়েছে। এর মাত্র একদিন আগে দেশটিতে ড্রোন হামলায় ছয়জন সিরীয় সেনা কর্মকর্তা নিহত হন। বুধবার (২৭ আগস্ট) কিসওয়ায়র একটি পুরনো সেনা ব্যারাকে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম, যা পরে আল জাজিরা নিশ্চিত করেছে। অভিযানের দৃশ্য সম্বলিত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আল জাজিরার ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘সনদ’ সেগুলোর সত্যতা যাচাই করেছে। তবে অভিযানের সময় ইসরাইলি বাহিনী ও সিরিয়ার সেনাদের মধ্যে সরাসরি সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
 

এর আগে মঙ্গলবার ইসরাইলি বাহিনীর চালানো ড্রোন হামলায় সিরিয়ার ছয় সেনা কর্মকর্তা নিহত হন। গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের সরকারের পতনের পর থেকে ইসরাইল সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। পাশাপাশি গোলান মালভূমির অসামরিক বাফার জোন দখলে নিয়ে নিজেদের সামরিক অবস্থান আরও শক্তিশালী করছে, যা ১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে স্বাক্ষরিত অস্ত্রবিরতির চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।
 

চলতি সপ্তাহের শুরুতে দামেস্কের বাইরে নতুন সামরিক পদক্ষেপও নেয় ইসরাইলি সেনারা। এ নিয়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রায় ৬০ জন ইসরাইলি সেনা সীমান্তের ভেতরে মাউন্ট হারমনের কাছে একটি কৌশলগত স্থানে প্রবেশ করেছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি অভিযোগ করেন, ইসরাইল ‘সম্প্রসারণবাদী পরিকল্পনা’ বাস্তবায়নের অংশ হিসেবে সমঝোতার আওতায় নিরস্ত্রীকৃত এলাকাগুলোতে সামরিক ও গোয়েন্দা স্থাপনা গড়ে তুলছে।
 

সিরিয়ার নিন্দা জানানোর একদিন পরই মঙ্গলবার ড্রোন হামলা হয় এবং বুধবার নতুন অভিযানে হেলিকপ্টার থেকে কয়েক ডজন সেনা ও সরঞ্জাম নামিয়ে ইসরাইলি বাহিনী দীর্ঘ সময় ধরে ব্যারাকে অবস্থান করে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।