ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের লং মার্চে উত্তেজনা, পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত বহু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৩:২৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৩:২৩:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের লং মার্চে উত্তেজনা, পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত বহু

ঢাকায় ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করলে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। এ সময় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে, পরে জলকামানও চালানো হয়। এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।
 

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ মোড়ে অবস্থান নেন। দুপুর ১টা ৪০ মিনিটে তারা যমুনার দিকে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহত বেশ কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতলে নেওয়া হয়েছে, একই সঙ্গে একজন আহত পুলিশ সদস্যকেও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
 

ঘটনার পর সাংবাদিকদের কাছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে এসে ক্লাসে ফেরার আহ্বান জানান। তিনি বলেন, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি নিয়ে চার উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠনের কাজ চলছে এবং সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি রাখার বিষয়টি বিবেচনায় আছে।
 

উল্লেখ্য, এর আগের দিন (২৬ আগস্ট) একই দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করেছিলেন। এরপর তারা ঢাকায় লং মার্চ করার ঘোষণা দেন।
 

শিক্ষার্থীদের উত্থাপিত প্রধান তিন দাবি হলো:
১. ৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা।
২. ১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে নিয়োগ সবার জন্য উন্মুক্ত করা।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার বন্ধ করা এবং এ নিয়ম ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।