ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রাজধানীতে আর বাসে উঠতে লড়াই নয়, একক ব্যবস্থায় আসছে গণপরিবহন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৬:১৩:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৬:১৩:৪৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
রাজধানীতে আর বাসে উঠতে লড়াই নয়, একক ব্যবস্থায় আসছে গণপরিবহন ছবি সংগৃহীত

রাজধানীর বাস পরিবহনকে একক ব্যবস্থায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে। এর ফলে প্রতিদিন যাত্রীরা যানজট, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হন। তরুণ ও সক্ষম যাত্রীরা কোনরকমে বাসে উঠতে পারলেও নারী, শিশু ও বয়স্কদের জন্য তা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়।

প্রেস উইং জানায়, অকার্যকর রুটে চলাচল ঢাকার যানজটের একটি প্রধান কারণ। এর ফলে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকা অর্থনৈতিক ক্ষতি হয় এবং প্রতিদিন নষ্ট হয় প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর সব বাস একটি একক ব্যবস্থার অধীনে চলবে। প্রতিটি কোম্পানিকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। এতে বাস রুটে শৃঙ্খলা ফিরবে, যাত্রীদের প্রতারণা কমবে এবং যানজটসহ সার্বিক বিশৃঙ্খলা হ্রাস পাবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই পদক্ষেপ কার্যকর হলে বাসে ওঠার সময় যাত্রীদের ভোগান্তি অনেকটা কমে আসবে। নারী, শিশু, বয়স্কসহ সব শ্রেণির মানুষের জন্য বাসযাত্রা হবে সহজ, নিরাপদ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।