ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১২:২৮:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১২:২৮:১৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত

লেবানন সরকারের নেওয়া হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন দেখতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের দূত মরগান ওর্টাগাস মঙ্গলবার বলেন, “কথার সময় শেষ, এখন বাস্তব পদক্ষেপ নেওয়ার সময়।” তিনি আশা প্রকাশ করেন, লেবানন পদক্ষেপ নিলে ইসরাইলও সেনা প্রত্যাহারে ইতিবাচক সাড়া দেবে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক দিন আগে ঘোষণা দেন, লেবানন সরকার হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ শুরু করলে ইসরাইল ধাপে ধাপে সেনা ফিরিয়ে নেবে। ওর্টাগাসও জানান, লেবানন যে পদক্ষেপ নেবে, সেটির প্রতিফলন ঘটাতে যুক্তরাষ্ট্র ইসরাইলকে উৎসাহিত করবে।
 

এ সময় যুক্তরাষ্ট্রের আরেক প্রতিনিধি টম ব্যারাক জানান, চলতি মাসের শেষে লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের একটি সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করবে বলে আশা করা হচ্ছে। তিনি এটিকে “ঐতিহাসিক সুযোগ” বলে উল্লেখ করেন। তবে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম ইতোমধ্যেই নিরস্ত্রীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
 

যুক্তরাষ্ট্রের চাপ এবং ইসরাইলি সামরিক অভিযানের শঙ্কার মধ্যে লেবানন সরকার সেনাবাহিনীকে চলতি বছরের শেষ নাগাদ পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব দিয়েছে। এ উদ্যোগটি মূলত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির অংশ, যা এক বছরের বেশি সময় ধরে চলা ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতের অবসান ঘটাতে পারে বলে আশা করা হচ্ছে।
 

চুক্তির শর্ত অনুযায়ী, হিজবুল্লাহ যোদ্ধাদের লিটানি নদীর উত্তরে—অর্থাৎ ইসরাইল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে—সরিয়ে নিতে হবে। তাদের স্থলাভিষিক্ত হবে লেবাননের সেনা ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। পাশাপাশি, ইসরাইলকে লেবানন থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে। যদিও বর্তমানে দেশটি পাঁচটি কৌশলগত স্থানে সেনা মোতায়েন রেখেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।