ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডায়াগনস্টিক কর্মীকে আরএমও’র প্রকাশ্য মারধর, এলাকায় চাঞ্চল্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১১:৪৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১১:৪৯:০১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডায়াগনস্টিক কর্মীকে আরএমও’র প্রকাশ্য মারধর, এলাকায় চাঞ্চল্য

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রকাশ্যে ঘটে যাওয়া এক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মহিউদ্দিন মৃধাকে একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মী ইয়াছিন চৌধুরীকে (৪১) পাইপ দিয়ে মারধর করতে দেখা যায়। সোমবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইয়াছিন পরবর্তীতে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, ডায়াগনস্টিক সেন্টারের কর্মী হাসেনা বেগম ও ইয়াছিন চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর প্রেক্ষিতেই ঘটনার দিন ডা. মহিউদ্দিন ইয়াছিনের ওপর শারীরিক আক্রমণ করেন বলে অভিযোগ। ঘটনার ভিডিও সিসি ক্যামেরায় ধরা পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়। স্থানীয়রা মারধরের সময় এগিয়ে এসে আহত ইয়াছিনকে উদ্ধার করেন।
 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি চিকিৎসা প্রতিষ্ঠানে পেশাগত শৃঙ্খলা ও প্রশাসনিক ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, তবে তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।