ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

সিদ্ধিরগঞ্জ বিস্ফোরণ: এক মাসের নাতির পর দগ্ধ হয়ে প্রাণ হারালেন নানি তাহেরা আক্তার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৯:৫৯:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৯:৫৯:৩৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
সিদ্ধিরগঞ্জ বিস্ফোরণ: এক মাসের নাতির পর দগ্ধ হয়ে প্রাণ হারালেন নানি তাহেরা আক্তার সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিনশেড ঘরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নতুন করে মারা গেলেন নানি তাহেরা আক্তার (৫০)। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে একই ঘটনায় তার এক মাস বয়সি নাতি ইমাম উদ্দিন প্রাণ হারায়।
 

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. মো. হারুনুর রশীদ জানান, তাহেরা আক্তারের শরীরের প্রায় ৪১ শতাংশ পুড়ে গিয়েছিল এবং শ্বাসনালীও মারাত্মকভাবে দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
 

এই বিস্ফোরণে দগ্ধ অবস্থায় এখনো তাহেরার ছেলে হাসান, পুত্রবধূ সালমা বেগমসহ পরিবারের সাত সদস্য হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে অন্তত দুই থেকে তিনজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
 

ঘটনাটি ঘটে শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার রনি সিটি সংলগ্ন জাকির খন্দকারের মালিকানাধীন টিনশেড বাড়ির তিন ভাড়াটিয়া কক্ষে। বিস্ফোরণের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা সবাই দগ্ধ হন।
 

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ফ্রিজের কম্প্রেসারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই বিস্ফোরণ হয়েছে। তবে স্থানীয়দের দাবি, তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকেই এ দুর্ঘটনা ঘটতে পারে। তাদের মতে, বিস্ফোরণের পরও মেঝের নিচ থেকে গ্যাসের বুদবুদ উঠতে দেখা গেছে।
 

আদমজী ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার মিরন মিয়া জানান, সঠিক কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ প্রকাশ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।