ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ডিএনসিসির তদারকি জোরদার, ডেঙ্গু রোগীর সংখ্যা কমলেও সতর্কতার আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৬:৪৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৬:৪৮:০৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
ডিএনসিসির তদারকি জোরদার, ডেঙ্গু রোগীর সংখ্যা কমলেও সতর্কতার আহ্বান

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, মাঠপর্যায়ে মশককর্মীদের কার্যক্রম কঠোরভাবে তদারকি করার ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। তবে রোগীর সংখ্যা কমলেও ঝুঁকি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
 

রোববার নগর ভবনে অনুষ্ঠিত ‘ডেঙ্গু-চিকুনগুনিয়া সংলাপ: প্রতিরোধ, প্রস্তুতি ও নিয়ম’ শীর্ষক সমন্বয় সভা ও সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সভায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, কমিটির সদস্য, কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

ডিএনসিসির প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালের জুলাই মাসে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৬ হাজার ৮৫০ জন, যা ২০২৫ সালের একই সময়ে নেমে এসেছে মাত্র ৮৪৪ জনে। এজাজ জানান, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে (বিএমটিএফ) মনিটরিং কার্যক্রমে সম্পৃক্ত করার পর প্রতিটি ওয়ার্ডে নিয়মিত তদারকি হচ্ছে। এর ফলে চলতি আগস্টের প্রথম ১৫ দিনে রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ১৭০ জনে।
 

সভায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর মনিটরিংয়ের পাশাপাশি জনসচেতনতা ও জনগণের সম্পৃক্ততা অপরিহার্য। অন্যদিকে প্রশাসক এজাজ মনে করেন, অস্বাস্থ্যকর পরিবেশ, হকার ও বাজারের অনিয়মই মশার প্রজনন বৃদ্ধির অন্যতম কারণ। তিনি জোর দিয়ে বলেন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া মশা দমন কার্যক্রম সফল হবে না। এজন্য শহরের সর্বত্র পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন ও বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে।
 

সভা শেষে প্রশাসক মোহাম্মদ এজাজ এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী সাংবাদিকদের বলেন, ধারাবাহিক মনিটরিং এবং নাগরিকদের সহযোগিতা অব্যাহত থাকলে আসন্ন মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি আরও কমিয়ে আনা সম্ভব হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।