ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

বিনিয়োগকারীদের জন্য ওমানে শুরু হচ্ছে ‘গোল্ডেন ভিসা’ সুবিধা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ১০:১৫:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ১০:১৫:২৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
বিনিয়োগকারীদের জন্য ওমানে শুরু হচ্ছে ‘গোল্ডেন ভিসা’ সুবিধা ছবি সংগৃহীত

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে মধ্যপ্রাচ্যের দেশ ওমান নতুন উদ্যোগ নিয়েছে। আগামী ৩১ আগস্ট থেকে চালু হচ্ছে ‘গোল্ডেন ভিসা’ কর্মসূচি, যা বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি বসবাস ও ব্যবসার সুযোগ দেবে।
 

ওমানের গোল্ডেন ভিসা দুই ধরনের— ১০ বছর মেয়াদি এবং ৫ বছর মেয়াদি। ১০ বছরের ভিসা পেতে হলে অন্তত ৫ লাখ ওমানি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি ৫০ লাখ টাকা) বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের ধরন হতে পারে রিয়েল এস্টেট কেনা, স্থানীয় কোম্পানিতে অংশীদারিত্ব বা কমপক্ষে ৫০ জন ওমানি নাগরিককে কর্মসংস্থান দিয়ে নতুন কোম্পানি প্রতিষ্ঠা। অন্যদিকে, ৫ বছরের ভিসার জন্য প্রয়োজন ২ লাখ ৫০ হাজার ওমানি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৯০ লাখ টাকা)। এই ক্যাটাগরিতে বিনিয়োগের সুযোগ থাকছে রিয়েল এস্টেট, ওমানি কোম্পানি অথবা সরকারের ডেভেলপমেন্ট বন্ডে।

 

যোগ্যতার শর্ত

আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে, তার কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না এবং নিজের ও পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্য প্রমাণ করতে হবে।
 

গোল্ডেন ভিসার সুবিধা

এই ভিসা ধারীরা দীর্ঘমেয়াদে ওমানে বসবাস করতে পারবেন, নিজের ব্যবসা পরিচালনার অধিকার পাবেন, স্থানীয় ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং পরিবারের সদস্যদের (স্ত্রী ও সন্তান) জন্য রেসিডেন্সি ভিসা স্পন্সর করতে পারবেন।
 

কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগের মাধ্যমে ওমানে বৈদেশিক বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতির বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।