ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ভুয়া এনআইডি ও পাসপোর্টে ‘বাংলাদেশি নাগরিক’ বনে যাচ্ছে রোহিঙ্গারা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৯:১৪:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৯:১৪:২৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ভুয়া এনআইডি ও পাসপোর্টে ‘বাংলাদেশি নাগরিক’ বনে যাচ্ছে রোহিঙ্গারা সংগৃহীত ছবি
 

কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় ভুয়া তথ্য ও জাল কাগজপত্র ব্যবহার করে রোহিঙ্গারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম নিবন্ধন ও নাগরিকত্বের সনদ সংগ্রহ করছে। এসব পরিচয়পত্র ব্যবহার করে তারা বাংলাদেশি নাগরিক পরিচয়ে পাসপোর্টও নিচ্ছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। গ্রেপ্তার হলেও মুক্তির পর অনেক রোহিঙ্গা আবারও জালিয়াতি চক্রে যুক্ত হচ্ছে।
 

এমন এক উদাহরণ রোহিঙ্গা হাফেজ আহমদ (৫০)। কক্সবাজার সদর মডেল থানার মামলায় গ্রেপ্তার হয়ে ছয় মাস কারাভোগ করলেও মুক্তির পর তিনি আবারও পরিবারের সদস্যদের নামে এনআইডি ও পাসপোর্ট সংগ্রহের চেষ্টা চালান। পুলিশ জানিয়েছে, তিনি ও তার স্ত্রী–উভয়ের বিরুদ্ধেই জাল এনআইডি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এমনকি কক্সবাজার পৌরসভার এক সাবেক কাউন্সিলরের প্রত্যয়ন দিয়েও নতুন করে এনআইডির আবেদন করেন তিনি।
 

এ ধরনের অনিয়মে শুধু হাফেজ নন, আরো অনেক রোহিঙ্গা যুক্ত। কক্সবাজারের সৈয়দ আলমকে রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট বানানোর দালালচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলায় অভিযুক্ত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সাতক্ষীরার ভুয়া জন্ম নিবন্ধন ব্যবহার করে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করতে গিয়ে দুই রোহিঙ্গা নারী ধরা পড়েন। পাসপোর্ট অফিস জানিয়েছে, ছবি বদলে নাম ও নম্বর মিলিয়ে জালিয়াতি করার কৌশল ব্যবহার করছে দালালরা।
 

স্থানীয় সূত্র বলছে, রোহিঙ্গারা ইউনিয়ন পরিষদ অফিস থেকে জন্ম নিবন্ধন জালিয়াতির মাধ্যমে সংগ্রহ করছে। এভাবে তাদের সন্তানরা দেশের বিভিন্ন স্কুল–মাদরাসায় ভর্তি হচ্ছে, যেখানে জাতীয়তা প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও ভর্তির সুযোগ পাচ্ছে। রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহবুবুর রহমান আশঙ্কা প্রকাশ করেছেন, এসব শিক্ষার্থী ভবিষ্যতে ডিগ্রিধারী হয়ে সরকারি চাকরিতেও প্রবেশের সুযোগ পেতে পারে।
 

তিনি বলেন, “রোহিঙ্গাদের ভুয়া এনআইডি ও নাগরিকত্বের মাধ্যমে বৈধ পরিচয় পেয়ে যাওয়াটা সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি।” ইতিমধ্যে তিনি নির্বাচন কর্মকর্তার কাছে কয়েকজন রোহিঙ্গার ভুয়া এনআইডির লিখিত অভিযোগ জমা দিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।