ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নির্বাচন নির্ধারিত সময়েই হবে, পেছানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০১:১১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৬:২৮:৫৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
নির্বাচন নির্ধারিত সময়েই হবে, পেছানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই এবং সরকার এ বিষয়ে অনড় অবস্থানে রয়েছে।
 

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতিমধ্যেই নির্বাচনের সময়সূচি পরিষ্কারভাবে জানিয়েছেন। সেটিই চূড়ান্ত, এ নিয়ে কোনো আপস বা পরিবর্তনের অবকাশ নেই।
 

আইন উপদেষ্টা জানান, দেশের রাজনৈতিক দলগুলোর আচরণে এখনো তেমন পরিবর্তন আসেনি। তারা এখনও আগের মতোই রাজনৈতিক বক্তব্য ব্যবহার করছে। তবে নির্বাচনের সময়সূচি অপরিবর্তিত থাকবে। এ সময় তিনি নির্বাচন কমিশন (ইসি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারের প্রস্তাবগুলোর বিষয়ে বলেন, সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। দুটি প্রতিষ্ঠানকে আরও কার্যকর করার জন্য আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে প্রস্তাবিত আইন পাসের চেষ্টা থাকবে।
 

ড. আসিফ নজরুল আরও জানান, আজ থেকেই নতুন আইনের খসড়া তৈরির কাজ শুরু হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।