ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন জমার সময় বাড়ল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১২:০৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১২:০৪:৩৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন জমার সময় বাড়ল ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। সোমবার (১৮ আগস্ট) জাকসু নির্বাচনের নির্বাচন কমিশনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় একদিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে।
 

এদিকে, বুধবার (২০ আগস্ট) ‘আখেরী চাহার সোম্বা’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। নির্বাচনী কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশন সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।