ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

কুষ্টিয়ায় কিশোর ভ্যানচালকের গলা কাটা লাশ উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৩:৩০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৩:৩০:০৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
কুষ্টিয়ায় কিশোর ভ্যানচালকের গলা কাটা লাশ উদ্ধার ছবি সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় হৃদয় আলী (১৫) নামের এক কিশোর ভ্যানচালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 

নিহত হৃদয় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলাংগী এলাকার বাসিন্দা ইউনুস শেখের ছেলে। পরিবারের দাবি, ভ্যান ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে।
 

স্থানীয়রা জানান, রোববার বিকেলে ভ্যান নিয়ে বের হওয়ার পর রাতে আর বাড়ি ফেরেনি হৃদয়। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়। পরে সকালে স্থানীয়রা নদীপাড়ের একটি কলাবাগানে গলা কাটা লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনিয়ে নিতে কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।