ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

শাপলা প্রতীক বাতিল, এনসিপিকে ইসির দেওয়া ৫০ বিকল্প প্রতীকের তালিকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৭:১৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৭:১৮:৫৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
শাপলা প্রতীক বাতিল, এনসিপিকে ইসির দেওয়া ৫০ বিকল্প প্রতীকের তালিকা সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করলেও সেটি অনুমোদনযোগ্য নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর পরিবর্তে দলটিকে খাট, থালা, বেগুন, বালতিসহ মোট ৫০টি প্রতীক থেকে একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৭ অক্টোবরের মধ্যে তাদের চূড়ান্ত প্রতীক নির্ধারণ করতে হবে।
 

ইসি সূত্র জানায়, সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, এনসিপি নিবন্ধনের জন্য যে আবেদন করেছে তা প্রাথমিকভাবে বিবেচিত হয়েছে। তবে তাদের পছন্দের প্রতীক হিসেবে প্রস্তাবিত শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা—কোনোটিই জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তালিকায় নেই।
 

গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, নিবন্ধিত দলকে তফসিলভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকেই একটি বরাদ্দ দেওয়া হয় এবং সেটি দলটির জন্য সংরক্ষিত থাকে। তাই এনসিপিকে তালিকাভুক্ত প্রতীক থেকে নতুন করে একটি বেছে নিতে বলা হয়েছে।
 

যে ৫০টি প্রতীক এনসিপিকে দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে—খাট, থালা, বেগুন, আলমিরা, ঘুড়ি, কাপ-পিরিচ, বালতি, কম্পিউটার, টেবিল ঘড়ি, ফুটবল, মোরগ, লিচু, প্রজাপতি, দোলনা, লাউ, মাইক, হরিণ, হাঁস ও হেলিকপ্টারসহ নানা দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র।
 

এর আগে এনসিপি প্রথমে শাপলা, কলম ও মোবাইল ফোন প্রতীক চেয়ে আবেদন করেছিল। পরে তা সংশোধন করে শুধু শাপলার বিভিন্ন ধরন দাবি করে। কিন্তু ইসি স্পষ্ট করেছে, শাপলা প্রতীক তালিকাভুক্ত না থাকায় এটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।