ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

নাটোরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৭:২৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৭:২৪:৪৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
নাটোরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম সংগৃহীত ছবি

নাটোরের লালপুরে এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মঙ্গলবার রাতে ২৩ বছর বয়সী রেশমা খাতুন স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলে ও দুই মেয়ের জন্ম দেন। তবে জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই এক ছেলে ও এক মেয়ে মারা গেছে।
 

স্থানীয় সূত্র জানায়, রেশমা খাতুন উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী। মঙ্গলবার রাতে প্রসব বেদনা শুরু হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে সিজার ছাড়াই স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে সন্তানদের জন্ম হয়।
 

গ্রাম শিক্ষক মকবুল হোসেন জানান, বুধবার সকালে সাইপাড়া গ্রামে জানাজা শেষে দুই নবজাতকের দাফন সম্পন্ন হয়েছে।
 

হাসপাতাল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বাবা আসিব হোসেন সবুজ জানান, সন্তানদের মা বর্তমানে সুস্থ আছেন। নবজাতকেরা দুর্বল হওয়ায় বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় যত্ন দেওয়া হচ্ছে।
 

দিনমজুর আসিব হোসেন জীবিকার জন্য ঈশ্বরদী মিলিটারি ফার্মে দৈনিক ৪৪৫ টাকায় কাজ করেন। সীমিত আয়ে হঠাৎ পাঁচ সন্তানের দায়িত্ব নিতে গিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন। তিনি স্ত্রী ও সন্তানদের জন্য সবার দোয়া চেয়েছেন এবং সহযোগিতার আবেদন জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।