ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

সাবেক সচিব সোলায়মান চৌধুরী জামায়াতে ইসলামীতে ফিরলেন আনুষ্ঠানিকভাবে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৩:৪৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৩:৪৫:৪৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
সাবেক সচিব সোলায়মান চৌধুরী জামায়াতে ইসলামীতে ফিরলেন আনুষ্ঠানিকভাবে ছবি সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে পদত্যাগের পর সাবেক সচিব ও দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি সহযোগী সদস্যপদের ফর্ম পূরণ করে দলে ফেরেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।
 

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডে জামায়াতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সোলায়মান চৌধুরী এবার আনুষ্ঠানিকভাবে দলে ফিরে এলেন।
 

এর আগে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে এবি পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সেখানে তিনি লেখেন, “সদ্য এবি পার্টি ত্যাগ করেছি। আবার আল্লাহর নাম নিয়ে জামায়াতে এলাম। আল্লাহ আমাকে সাহায্য করুন।”
 

পোস্টে তিনি অভিযোগ করেন, এবি পার্টিতে তাকে কেবল নামমাত্র উপদেষ্টা হিসেবে রাখা হয়েছিল। তার ভাষায়, “দল যে অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছিল, বর্তমানে তার কোনো প্রতিফলন নেই। তারা ভিন্ন খাতে ব্যস্ত হয়ে পড়েছে। এমন দলে থাকা অর্থহীন মনে করে আমি পদত্যাগ করেছি।”
 

লিখিতভাবে এবি পার্টির চেয়ারম্যানকে পদত্যাগপত্র জমা দেওয়ার পাশাপাশি তিনি জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার প্রাথমিক আলোচনা হয়েছে এবং তিনি ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন।
 

এই প্রত্যাবর্তনের মাধ্যমে সাবেক এই সচিব আবারও জামায়াতে ইসলামীতে সক্রিয় রাজনৈতিক ভূমিকা পালন শুরু করলেন।
 

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।