ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

জামায়াত আমিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৯:২৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৯:২৭:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
জামায়াত আমিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারায় জামায়াত আমিরের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 

বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, ইইউ প্রতিনিধিদল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করছে। তারা নির্বাচনকালীন ৬৪ জেলায় পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনার কথা জানায়। নির্বাচন শেষে পর্যবেক্ষণ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদনও প্রকাশ করা হবে বলে অবহিত করেন।
 

ডা. শফিকুর রহমান বলেন, শুধু পর্যবেক্ষণ নয়, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইইউ’র টেকনিক্যাল সহযোগিতা প্রয়োজন। বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গেও আলোচনা হয়। জামায়াত আমির জানান, তারাই প্রথম এক কোটিরও বেশি প্রবাসীর ভোটাধিকার দাবি তুলেছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে।
 

ইইউ প্রতিনিধিদল জামায়াত ক্ষমতায় গেলে তাদের মূল অ্যাজেন্ডা কী হবে তা জানতে চাইলে জামায়াত আমির তিনটি বিষয় তুলে ধরেন:
১. নৈতিক, উৎপাদনমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা।
২. দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা।
৩. সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা।

 

তিনি অভিযোগ করেন, গত দেড় যুগে গণতন্ত্র দমন, বিরোধীদের ওপর দমন-পীড়ন এবং জামায়াতের সাংবিধানিক অধিকার প্রয়োগে বাধা দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণে প্রস্তুত জামায়াত, তবে শর্ত হচ্ছে জুলাই ঘোষণাপত্রকে আইনি স্বীকৃতি দিয়ে ফ্রি, ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।
 

ইইউ প্রতিনিধিদলের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি ও বাংলাদেশে ইইউ ডেলিগেশনের ডেপুটি হেড বাইবা জারি না। জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান ও অন্যান্য নেতৃবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।