ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জাটকা নিধন ও ভরাট রাস্তায় ইলিশ কমে গেছে: ফরিদা আখতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ১২:২৮:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ১২:২৮:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
জাটকা নিধন ও ভরাট রাস্তায় ইলিশ কমে গেছে: ফরিদা আখতার ছবি: সংগৃহীত

বাংলাদেশে এ বছর ইলিশের পরিমাণ কম পাওয়ার মূল কারণ হিসেবে জাটকা নিধন ও ইলিশের অভিবাসনপথ ভরাট হয়ে যাওয়া দায়ী বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বুধবার (১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
 

তিনি জানান, গত বছর নেওয়া উদ্যোগে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা সম্ভব হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে এ বছর মা ইলিশ সংরক্ষণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ, নৌবাহিনী ছাড়াও এবার বিমান বাহিনী ড্রোনের মাধ্যমে তদারকি করবে।
 

ফরিদা আখতার আরও বলেন, কারেন্ট জাল ও চায়না জাল ব্যবহারের কারণে ইলিশ আহরণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ বছর আগের তুলনায় আরও কঠোর নজরদারি চালানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 

অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন দিপক ইলমার, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
 

প্রতি বছরের মতো এবারও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা জারি থাকবে। আগামী ৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।