ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বৈধতা ছাড়া নির্বাচনের অর্থ নেই: ড. মুহাম্মদ ইউনূস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৩:০৩:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৩:০৩:৩০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
বৈধতা ছাড়া নির্বাচনের অর্থ নেই: ড. মুহাম্মদ ইউনূস চ্যানেল নিউজ এশিয়ার সঙ্গে সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বৈধতা ছাড়া কোনো নির্বাচনেরই অর্থ থাকে না। মালয়েশিয়া সফরকালে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই তার প্রধান দায়িত্ব।
 
১৩ আগস্ট প্রকাশিত সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে তার সরকার ব্যাপক রাজনৈতিক সংস্কারের কাজ করছে। গত বছরের আগস্টে সরকার পতনের পর এটি হবে দেশের প্রথম নির্বাচন। তিনি বলেন, রাজনৈতিক ব্যবস্থায় দীর্ঘদিন ধরে কারচুপি ও অপব্যবহারের সংস্কৃতি ছিল, যা পরিবর্তনে তারা প্রায় শেষ ধাপে পৌঁছে গেছেন।
 
প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত আশ্রয়ের প্রসঙ্গও তোলেন। তার দাবি, বাংলাদেশ হাসিনাকে ফেরত চাইলেও ভারত প্রত্যর্পণের অনুরোধ মেনে নেয়নি, ফলে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন, হাসিনাকে রাখতে তারা আপত্তি করবেন না, তবে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া উচিত নয়।
 
ড. ইউনূস আরও বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে তারা সব দেশের সঙ্গেই বিনিয়োগবান্ধব সম্পর্ক বজায় রাখতে চান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, পাকিস্তান ও চীনের পাশাপাশি ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে তুলতে তারা আগ্রহী। তার ভাষায়, এটি কোনো দেশের জন্য বিশেষ সুবিধা নয়, বরং সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের প্রচেষ্টা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।