ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

বিক্ষুব্ধ নেতাকর্মীদের ভয়ে ক্যাম্পাস ছাড়া জাবি ছাত্রদলের সুপার ফাইভ: পূর্বঘোষিত কর্মসূচির স্থান পরিবর্তন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০১:২৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০১:২৬:৫৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
বিক্ষুব্ধ নেতাকর্মীদের ভয়ে ক্যাম্পাস ছাড়া জাবি ছাত্রদলের সুপার ফাইভ: পূর্বঘোষিত কর্মসূচির স্থান পরিবর্তন
প্রতিবেদক: ইরফান ইবনে আমিন পাটোয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের পূর্বঘোষিত মিলাদ ও দোয়া মাহফিলের স্থান পরিবর্তনের ঘটনা নিয়ে সংগঠনের ভেতরে ও নেতাকর্মীদের মাঝে তীব্র অসন্তোষ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। 
 
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৫ আগস্ট), বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে— এই আয়োজন করার কথা থাকলেও; বিক্ষুব্ধ নেতাকর্মীদের প্রতিবাদের মুখে শেষ মুহূর্তে সেটি বাতিল করে, বিকল্প স্থানে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
 
সংগঠনটির একাধিক সূত্র জানায়, শাখা ছাত্রদলের আহবায়ক, সদস্য সচিবসহ শীর্ষ পাঁচ নেতা; যাদের ‘সুপার ফাইভ’ বলা হয়, বিক্ষুব্ধ নেতাকর্মীদের চাপে বিগত এক সপ্তাহ হতে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, গত ৮ আগস্ট ঘোষিত বর্ধিত আহবায়ক কমিটি, ও নবগঠিত হল কমিটিতে ছাত্রলীগ, চাঁদাবাজ, ছিনতাইকারী, মামলার আসামি ও বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে সমালোচনার ঝড় ওঠে এবং বিরোধী পক্ষের নেতাকর্মীরা শীর্ষ নেতাদের ক্যাম্পাসে প্রবেশে বাধা দেয়।
 
ফলে শুক্রবারের পূর্বনির্ধারিত মিলাদ ও দোয়া মাহফিল কেন্দ্রীয় মসজিদে আয়োজন করা সম্ভব হয়নি। ফলস্বরূপ, আহ্বায়ক ও সদস্য সচিব আবাসিক হলগুলোর মসজিদে পৃথকভাবে দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন, সংগঠনের একাধিক নেতাকর্মী।
 
শাখা ছাত্রদলের এক সদস্য অভিযোগ করে বলেন, "শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠনটি, আজ কিছু স্বার্থান্বেষী নামধারী জাতীয়তাবাদীর হাতে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছে। আহবায়ক ও সদস্য সচিব সংগঠনকে ব্যক্তিগত সম্পত্তির মত ব্যবহার করছেন এবং তাদের ঘনিষ্ঠ অনুগত বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দিয়েছেন।" 
 
তিনি এই পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে বলেন, "প্রকৃত জাতীয়তাবাদী কর্মীরা এই সব ‘নামধারী জাতীয়তাবাদীদের’ প্রতিরোধ করবে।"
 
অন্যদিকে আহবায়ক কমিটির সদস্য আতিকুজ্জামান আতিক বলেন, "বর্ধিত আহবায়ক কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করায়, জাতীয়তাবাদী আদর্শের কর্মীরা ক্ষুব্ধ হয়ে ক্যাম্পাসে অবস্থান ধরে রেখেছে। তিনি দ্রুত এই কমিটি বাতিলের দাবি জানান এবং সতর্ক করে বলেন, আমাদের দাবি মানা না হলে কঠিন থেকে কঠিনতম কর্মসূচি গ্রহণ করা হবে।"

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।