ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে জামায়াত: নায়েবে আমির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ১০:৩২:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ১০:৩২:৫৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে জামায়াত: নায়েবে আমির

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
 

তিনি বলেন, সম্ভাব্য নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে এবং এ বিষয়ে সবাই একমত। সেই অনুযায়ী জামায়াতও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে সমাধান হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
 

এর আগে তাহের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নেন। তিনি প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের প্রশংসা করে বলেন, বক্তব্যটি ছিল অসাধারণ এবং বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—প্রথমবারের মতো দেশের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাষ্ট্রপ্রধানের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন।
 

জামায়াত নেতা জানান, জুলাই সনদ নিয়ে ঐকমত্য হলেও তা বাস্তবায়ন না হলে ঐক্যের কোনো কার্যকারিতা থাকবে না। তিনি আরও বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি জামায়াত দুই কক্ষেই চায়।
 

তাহের আশা প্রকাশ করেন, অন্তবর্তীকালীন সরকার জনগণের সরকার হিসেবে জামায়াতের দাবিগুলো বিবেচনা করবে এবং দল ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবে। এ সময় জামায়াত নেতা মোহাম্মদ নকীবুর রহমানও উপস্থিত ছিলেন।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।