ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ মামলা, যুক্তরাষ্ট্রে দুই বাড়ির সন্ধান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৯:০৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৯:০৬:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ মামলা, যুক্তরাষ্ট্রে দুই বাড়ির সন্ধান
প্রায় ৬০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৫৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
 
দুদকের তদন্তে যুক্তরাষ্ট্রে জয়ের মালিকানাধীন দুটি বাড়ির তথ্য পাওয়া গেছে, যার মূল্য কোটি কোটি টাকা। অভিযোগ রয়েছে, তিনি এসব সম্পদ আয়কর নথিতে উল্লেখ না করে বিদেশে পাচার করেছেন। এ ঘটনায় অবৈধ সম্পদ ও অর্থপাচারের ধারায় মামলা করা হয়েছে। এর আগে পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা মামলায় বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া বিদেশে বিপুল অর্থ পাচার ও সিআরআই-এর নামে অর্থ আত্মসাতের অভিযোগসহ একাধিক অনুসন্ধান দুদকের হাতে রয়েছে।
 
একই দিনে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। ২০১৯ সালে ভুয়া টিকিট বুকিং ও তা বাতিলের মাধ্যমে চারটি আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কোম্পানি বিমান থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
 
এদিন সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেনের ২২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নোটিশও জারি করা হয়। পাশাপাশি আইনজীবী ড. শাহদীন মালিককে দুদকের পক্ষে নিয়োগ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।