ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী ৬ বছরে ২০% ছোট, মূল কারণ জনসংখ্যা সংকট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০১:২৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০১:২৬:৪৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী ৬ বছরে ২০% ছোট, মূল কারণ জনসংখ্যা সংকট ছবিঃ সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের জনসংখ্যা সংকট এখন সরাসরি প্রভাব ফেলছে দেশটির সামরিক বাহিনীতে। বিগত ছয় বছরে সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ২০ শতাংশ কমে দাঁড়িয়েছে সাড়ে চার লাখে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন উদ্ধৃত করে রোববার (১০ আগস্ট) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, সামরিক সেবার জন্য উপযুক্ত বয়সী পুরুষের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পাওয়ায় কর্মকর্তা ও সৈনিক নিয়োগে বড় ঘাটতি তৈরি হয়েছে, যা ভবিষ্যতে সামরিক প্রস্তুতি বজায় রাখাকে কঠিন করে তুলতে পারে।
 

দক্ষিণ কোরিয়ার আইনে শারীরিকভাবে সক্ষম প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। প্রশিক্ষণের পর অন্তত ১৮ মাস সেনাবাহিনীতে দায়িত্ব পালন করতে হয়। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে ২০ বছর বয়সী তরুণের সংখ্যা প্রায় ৩০ শতাংশ কমে গেছে, যারা বাধ্যতামূলক সামরিক সেবার মূল উৎস।
 

পরিসংখ্যান বলছে, ২০০০ সালের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে ৬ লাখ ৯০ হাজার সদস্য ছিল, যা ২০১০ সালের পর দ্রুত কমতে শুরু করে। ২০১৯ সালে সক্রিয় সদস্য সংখ্যা নেমে আসে ৫ লাখ ৬৩ হাজারে। সর্বশেষ ২০২২ সালের হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়ার সক্রিয় সেনা সদস্য সংখ্যা প্রায় ১২ লাখ, যা দক্ষিণ কোরিয়ার তুলনায় দ্বিগুণেরও বেশি।
 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে সেনাবাহিনী প্রয়োজনীয় সংখ্যার তুলনায় ৫০ হাজার সদস্যের ঘাটতিতে রয়েছে, যার মধ্যে প্রায় ২১ হাজার নন-কমিশন্ড অফিসার। তবুও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাজেট ২০২৫ সালে দাঁড়াবে ৬১ ট্রিলিয়ন উওন (৪৩ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার), যা উত্তর কোরিয়ার মোট অর্থনীতির চেয়েও বেশি।
 

বিশ্বের দ্রুততম বয়স্ক সমাজগুলোর একটি হিসেবে দক্ষিণ কোরিয়ার প্রজনন হার ২০২৪ সালে ছিল মাত্র শূন্য দশমিক ৭৫ শতাংশ—বিশ্বে সর্বনিম্ন। সরকারি পূর্বাভাস বলছে, ২০৭২ সালের মধ্যে দেশটির জনসংখ্যা কমে দাঁড়াবে ৩ কোটি ৬২ লাখে, যা সামরিক বাহিনীর জন্য জনবল সংকট আরও তীব্র করতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।