ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

কাপ্তাই-রাঙামাটি সড়কের দেপ্পোয়াছড়িতে ভাঙন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ১১:২১:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১০:৪৬:০৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
কাপ্তাই-রাঙামাটি সড়কের দেপ্পোয়াছড়িতে ভাঙন কাপ্তাই রাঙামাটি সড়ক
বিগত প্রায় এক মাস ধরে কাপ্তাই উপজেলাসহ রাঙামাটি জেলার প্রতিটি উপজেলায় লাগাতার ভারি বৃষ্টিপাত হচ্ছে। এই ভারি বৃষ্টির ফলে সড়ক মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের বিভিন্ন এলাকার মাটি ধসে পড়ে রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই টানা বৃষ্টির ফলে কাপ্তাই রাঙামাটি সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় বেশ কয়েক স্থানে ভাঙন দেখা দিয়েছে।
 
তবে কাপ্তাই রাঙামাটি সড়কের দেপ্পোয়াছড়ি নামক এলাকায় বিরাট আকারের ধস পরিলক্ষিত হয়েছে। রাঙামাটি অভিমুখি মহাসড়কের দেপ্পোয়াছড়িতে সড়কের ডান পাশে প্রায় ২শ ফুট গভীরতার একটি গিরিখাদ রয়েছে। টানা ভারী বৃষ্টির ফলে মহাসড়কের পাশের মাটি ধসে গিরিখাদে গিয়ে পড়েছে। এর ফলে সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কের পাশে সৃষ্ট গভীর খাদে যে কোন মুহুর্তে ভারী যানবাহন পড়ে বড় আকারের দুর্ঘটনা ঘটতে পারে বলেও স্থানীয় জনগণ আশঙ্কা করছেন। সরেজমিন পরিদর্শনে দেখো গেছে, রাঙামাটি সড়কের পাশের মাটি বিশাল আকারের ভাঙন সৃষ্টি করে নিচের দিকে দেবে গেছে। এর মধ্যে অনবরত বৃষ্টির পানি গড়িয়ে সেই ভাঙন কবলিত স্থান দিয়ে নেমে যাচ্ছে। এর ফলে ভাঙন আরো তীব্র আকার ধারণ করছে।
 
দেপ্পোয়াছড়ির স্থানীয় বাসিন্দা কিশোর চাকমা বলেন, এক মাস আগেও এখানে কোন ভাঙ্গন ছিলনা। তবে সামপ্রতিক ভারী বৃষ্টির কারণে মহাসড়কে এই ভাঙ্গন সৃষ্টি হয়েছে। দ্রুত ভাঙ্গন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলেও তিনি আশঙ্কা করেন। এ ব্যাপারে রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়েছে বলে স্বীকার করেন। তিনি বলেন, এবারের আষাঢ় শ্রাবণ পুরো মাস জুড়েই ভারী বৃষ্টিপাত হয়েছে। অতি বৃষ্টির কারণে পানির স্রোত সড়কের যে স্থান তুলনামূলক নিচু সেখান দিয়েই গড়িয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে কম বেশি ভাঙ্গন সৃষ্টি হলেও দেপ্পোয়াছড়িতে ভাঙ্গনের তীব্রতা বেশি বলেও তিনি স্বীকার করেন। তিনি বলেন, বৃষ্টি কমলেই ভাঙ্গন কবলিত এলাকায় সংস্কার কাজ শুরু করা হবে। আপাতত সবাইকে সতর্ক করতে ভাঙ্গন কবলিত এলাকায় লাল পতাকা এবং কোন কোন স্থানে লাল ফিতার বেষ্টনি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।