ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

বাংলাদেশসহ ৭০টি দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কহার কার্যকর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৮:১৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৮:১৯:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
বাংলাদেশসহ ৭০টি দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কহার কার্যকর ছবি সংগৃহীত

বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের একাধিক দেশের ওপর আমদানি করা পণ্যে নতুন করে পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩১ জুলাই) স্থানীয় সময় হোয়াইট হাউসের এক ঘোষণায় এই পরিবর্তিত শুল্কহার প্রকাশ করা হয়।

ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর আগে আরোপিত গড় ১৫ শতাংশের পরিবর্তে এখন ২০ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হয়েছে। শুধু বাংলাদেশই নয়, আরও অনেক দেশকেই এই নতুন শুল্কনীতির আওতায় আনা হয়েছে।

ভারতের ওপর নতুন করে ২৫ শতাংশ, পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ করে এবং শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ করে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে।

এছাড়া সিরিয়ার পণ্যের ওপর সর্বোচ্চ ৪১ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, ইরাকের ওপর ৩৫ শতাংশ এবং লিবিয়ার ওপর ৩০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে।

আফ্রিকার কিছু দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকার পণ্যে ৩০ শতাংশ, ক্যানাডার ওপর ৩৫ শতাংশ, দক্ষিণ কোরিয়ার ওপর ১৫ শতাংশ এবং ব্রাজিলের ওপর ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।

আফগানিস্তান, আঙ্গোলা, ক্যামেরুন, চাদ, কোস্টারিকা, আইভোরি কোস্ট, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইকুয়েডর এবং গিনির মতো দেশগুলোর ওপর নতুন করে ১৫ শতাংশ করে শুল্ক আরোপ করা হয়েছে।

তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ক্ষেত্রে শুল্ক হার শূন্য রাখা হয়েছে। এর বাইরে, সুইজারল্যান্ডের ওপর ৩৯ শতাংশ এবং তুরস্কের ওপর ১৫ শতাংশ নতুন শুল্ক কার্যকর হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্কনীতি বৈশ্বিক বাণিজ্যে নতুন উত্তেজনা তৈরি করতে পারে, বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।