ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দুই বছরেও চালু হয়নি জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৯:৪৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৯:৪৭:১৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
দুই বছরেও চালু হয়নি জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি ছবি সংগৃহীত

গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে প্রশিক্ষণ, গবেষণা ও প্রয়োগিক কাজের মাধ্যমে পল্লী এলাকার মানুষের আর্থ-সামাজিক দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি গত দুই বছরেও কার্যক্রম শুরু করতে পারেনি। এর ফলে একাডেমির বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হচ্ছে এবং গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুরো একাডেমি যেন ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এখানে কেবল মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হবে ।


জামালপুর জেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে মেলান্দহ উপজেলার মহিরামকূল এলাকায় ২০২২ সালে নির্মাণ করা হয় শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, যা বর্তমানে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি নামে পরিচিত। এখানে ১০ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, ৬ তলা বিশিষ্ট তিনটি হোস্টেল, ৪ তলা ডরমিটরি ভবন, স্কুল ও মসজিদসহ সব নির্মাণ কাজ ২০২৩ সালে সম্পন্ন হয়। কিন্তু এরপর থেকে একাডেমির কার্যক্রম বন্ধ রয়েছে।

অযত্ন ও অবহেলায় কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। পুরো একাডেমিতে জনবল না থাকলেও মহাপরিচালক ও ৮ জন নিরাপত্তা কর্মী নিয়োগ পেয়েছেন। কলেজ ছাত্রী রাবেয়া খাতুন জানান, বর্তমানে একাডেমির অফিসে কার্যক্রম চলছে চরম অব্যবস্থাপনায়। সরকারি বাজেটে ৫০ একর জমির ওপর নির্মিত এই প্রকল্পে শতকোটি টাকারও বেশি ব্যয় হলেও কোনো দৃশ্যমান কাজ দেখা যাচ্ছে না।

 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।