ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
গণ-অভ্যুত্থান উদযাপনে ফ্যাসিবাদী হামলার শঙ্কা

পুলিশের ১১ দিনের বিশেষ অভিযান শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০২:৪৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০২:৪৯:৫৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
পুলিশের ১১ দিনের বিশেষ অভিযান শুরু
গণ-অভ্যুত্থান উদযাপন নির্বিঘ্ন করতে ১১ দিনের বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশের বিশেষ শাখা (এসবি) আশঙ্কা করছে, ফ্যাসিবাদী শক্তি এ সময়ে নাশকতা ঘটাতে পারে। এ প্রেক্ষিতে পুলিশের সব ইউনিটকে বিশেষ অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীতে ১৪৬টি চেকপোস্ট বসানো হয়েছে।
 
পুলিশের মহাপরিদর্শক জানিয়েছেন, গণ-অভ্যুত্থানের দুই মাস—জুলাই ও আগস্টজুড়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পুলিশের সদর দফতর আগেই জানিয়েছিল, এ উদযাপনকে কেন্দ্র করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।
 
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এই ঐতিহাসিক ঘটনার এক বছর পূর্তিতে দেশে বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
 
এসবির নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ অভিযানে সন্দেহভাজন ব্যক্তি, মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সব যানবাহনে তল্লাশি চালানো হবে। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দরের আশপাশে বাড়ানো হবে নজরদারি। এছাড়া মোবাইল পেট্রলিং, সাইবার পেট্রল এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হচ্ছে। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা তামিলেও জোর দেওয়া হয়েছে।
 
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক মনে করেন, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান কার্যকর হতে পারে। তবে তিনি সতর্ক করেন, অভিযানের নামে যেন নিরপরাধ কেউ হয়রানির শিকার না হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।