ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

চীনে টানা বৃষ্টি ও বন্যায় ৩০ জনের মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১০:৫৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১০:৫৭:০৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
চীনে টানা বৃষ্টি ও বন্যায় ৩০ জনের মৃত্যু ছবি সংগৃহিত

চীনের রাজধানী বেইজিংয়ে টানা ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৮ জন মিয়ুন জেলায় এবং ২ জন ইয়ানচিং জেলায়।
 

সিনহুয়ার বরাতে জানা যায়, শহরের পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিপাতে এই প্রাণহানি ঘটে। বেইজিংয়ের উত্তরে কিছু এলাকায় ৫৪৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ১৩৬টি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন, বহু রাস্তা ক্ষতিগ্রস্ত। বেইজিংয়ের মিয়ুন জেলার একটি জলাধার পানি ধারণক্ষমতার সর্বোচ্চ সীমায় পৌঁছালে পানি ছেড়ে দেওয়া হয়। এতে নিচু এলাকাগুলোতে পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
 

প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে; বন্ধ রাখা হয়েছে স্কুল, নির্মাণকাজ ও পর্যটন।
 

এদিকে, বেইজিংয়ের দক্ষিণে হেবেই প্রদেশে ভূমিধসে ৪ জন নিহত এবং আরও ৮ জন নিখোঁজ রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।