সরকারি ছুটির দিনেও শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ; জাতীয় পতাকা উত্তোলনেরও নির্দেশনা।
- আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৭:০৭:১১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৭:০৭:১১ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৩ বার পঠিত
ছবি সংগৃহীত
সরকারি ছুটির দিন হলেও ৭ নভেম্বর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা প্রশাসন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে ৩ নভেম্বর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা এবং রচনা প্রতিযোগিতা আয়োজনের কথা বলা হয়েছে। পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলনের জন্যও পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ২৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের কর্মসূচি চূড়ান্ত করা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।