ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বর্ণাঢ্য আয়োজনে বিএম কলেজে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

“একের রক্ত অন্যের জীবন” স্লোগানকে সামনে রেখে সরকারি ব্রজমোহন কলেজে রক্তদাতা সংগঠন বাঁধনের দুই দিনব্যাপী অনুষ্ঠানে ফ্রি ব্লাড গ্রুপিং, র‍্যালি ও বৃক্ষরোপণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৯:২৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৬ ১০:১৯:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিএম কলেজে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছবি: সংগৃহীত


“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”—এই স্লোগানকে সামনে রেখে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বর্ণাঢ্য আয়োজনে  বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।


২৪ অক্টোবর স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ ও ৬ নভেম্বর ২০২৬ তারিখে বাঁধন, সরকারি ব্রজমোহন কলেজ ইউনিটের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির প্রথম দিন ৫ নভেম্বর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের আয়োজন করা হয়। এদিন ৫২ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী করে তুলতে এবং রক্তদানের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হয়।


পরদিন ৬ নভেম্বর সকাল ১১টায় আনন্দ র‍্যালির মধ্য দিয়ে মূল আয়োজন শুরু হয়। পরে আলোচনা সভা, কেক কাটা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে বাঁধন কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও ফুলের গাছ রোপণ করা হয়।


৬ নভেম্বর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ। সভায় সভাপতিত্ব করেন বাঁধন, সরকারি ব্রজমোহন কলেজ ইউনিটের সভাপতি মোঃ অনিক মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ জাহাঙ্গীর কবির, সহকারী অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম, বাঁধন সরকারি ব্রজমোহন কলেজ ইউনিটের উপদেষ্টা লিমন কৃষ্ণ সাহা (কানু), বিএম কলেজ ইউনিটের জোনাল প্রতিনিধি ও কেন্দ্রীয় পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি মোঃ আল মাহমুদসহ সংগঠনের উপদেষ্টামণ্ডলী, কর্মীবৃন্দ, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিরা।


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর কাজী জাবের আহমেদ স্বেচ্ছায় রক্তদানকে একটি মহৎ মানবিক কাজ হিসেবে উল্লেখ করেন। তিনি মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা তরুণদের মধ্যে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বাঁধনের দীর্ঘদিনের মানবিক কার্যক্রমের প্রশংসা করে তিনি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।


আলোচনা সভায় উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান শুধু একজন মানুষের জীবন বাঁচানোর মাধ্যম নয়, এটি মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতারও বহিঃপ্রকাশ। তরুণ সমাজকে এ ধরনের মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি বাঁধনের দীর্ঘদিনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন।


সভাপতির বক্তব্যে মোঃ অনিক মোল্লা সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে কর্মীদের ঐক্য, আন্তরিকতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে বাঁধনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।


আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম অব্যাহত রাখা এবং তরুণদের মানবিক কাজে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।