আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইরান-আমিরাত পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ
উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী
- আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৯:৪৯:৪৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৯:৪৯:৪৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৭ বার পঠিত
ছবি: সংগৃহীত
আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা ইরান-আমিরাত পররাষ্ট্রমন্ত্রীদের
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় তাঁদের মধ্যে টেলিফোনে এ আলোচনা হয়। শুক্রবার (৬ নভেম্বর) আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
ফোনালাপে দুই দেশের মন্ত্রীরা মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি, আঞ্চলিক উত্তেজনা এবং চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে অঞ্চলে চলমান অস্থিরতা প্রশমন এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপায় নিয়ে আলোচনা হয়।
এ সময় আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে নানা রাজনৈতিক ও নিরাপত্তাগত উত্তেজনার মধ্যে ইরান ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের এই ফোনালাপকে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।