হাদির বিচারের দাবিতে চবিতে ‘মার্চ ফর ইনসাফ’ ও শহীদ মিনারে সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত
‘Justice for Hadi’ এবং ‘Justice for July’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইনকিলাব মঞ্চের প্রতিবাদী কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজন
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৯:৫৮:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৯:৫৮:৪৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৬ বার পঠিত
ছবি: প্রতিনিধি
শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ও সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক আড্ডার আয়োজন করা হয়।
‘Justice for Hadi’, ‘March for Insaaf’ ও ‘Justice for July’—এই স্লোগানগুলো সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে হাদির হত্যার বিচার এবং জুলাইয়ের শহীদদের স্মৃতির প্রতি সংহতি প্রকাশের বিষয়টি তুলে ধরা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।