ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আরও দুটি বিষয় চালু

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ইংরেজি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি নিতে পারবে বিশ্ববিদ্যালয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৯:৫৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৯:৫৩:১২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আরও দুটি বিষয় চালু ছবি: সংগৃহীত

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন করে আরও দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন পেয়েছে। 


অনুমোদনপ্রাপ্ত দুটি বিষয় হলো-কলা অনুষদের অধীনে ইংরেজি বিভাগ এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।


নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ইন্সপেকশন ও মনিটরিং শাখা থেকে গতকাল বুধবার এই অনুমোদন পাওয়া গেছে।


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অনুবিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত পত্র মোতাবেক এই অনুমোদন প্রদান করা হয়েছে।


অনুমোদন লাভের যে সব শর্ত দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে-নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন ২০২৩ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি ও একাডমিক কার্যক্রম চালু, স্নাতক পর্যায়ে প্রতি শিক্ষাবর্ষে প্রতিটি বিভাগে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী ভর্তি করতে হবে। 


ইংরেজি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কারিকুলাম প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। 


লাইব্রেরিতে বিষয় সংশ্লিষ্ট পর্যাপ্ত বই ও জার্নালের ব্যবস্থা করতে হবে এবং ভবনের জরুরী নির্গমণ সুবিধা, জরুরী চিকিৎসা সহায়তা ও বিশুদ্ধ খাবার পানি সুবিধা নিশ্চিত করতে হবে।


উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বাসসকে বলেছেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বিভাগ দ'টি অনুমোদন প্রদান করতে যে শর্তসমূহ আরোপ করেছে তা পূরণের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


অপরদিকে, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের যাতায়াতের জন্য একটি মাইক্রোবাস এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি বড় বাস ভাড়া করার অর্থ বরাদ্দসহ অনুমতি প্রদান করা হয়েছে। 


উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী জানান, মাইক্রোবাস এবং বড় বাস ভাড়া নেওয়ার জন্য ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।


এ দুটি বিভাগে পাঠ্যক্রম চালু হলে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে মোট বিভাগের সংখ্যা দাঁড়াবে ৪টি। আগে থেকেই হিসাব বিজ্ঞান এবং আইন বিভাগে পাঠদান চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।