ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ মারাত্মক, বাড়ছে মৃত্যু

২০২৬ সালে আক্রান্ত ৫ হাজারের বেশি, ১৯৯১ সালের পর সর্বোচ্চ সংক্রমণ; অঙ্গরাজ্যগুলোর হিসাবে মৃত্যু অন্তত ৮

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৯:৩৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৯:৩৬:২৬ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৯ বার পঠিত
যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ মারাত্মক, বাড়ছে মৃত্যু ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ মারাত্মক রূপ নিয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটে। সম্প্রতি উইসকনসিনে এক শিশুর মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে গত কয়েক দশকের মধ্যে হামে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটলো। 


স্টেট হেলথ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশজুড়ে আটজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। অঙ্গরাজ্যটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাউন্টিগুলোতে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার মধ্যে উইসকনসিন ডিপার্টমেন্ট অফ হেলথ সার্ভিসেস গত বৃহস্পতিবার এই শিশুর মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। ১৯৯০ সালের পর অঙ্গরাজ্যটিতে এটিই হামে প্রথম কোনো মৃত্যুর ঘটনা। এছাড়া পেনসিলভেনিয়ায় ছয়জন এবং নিউইয়র্কে একজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে চলতি সপ্তাহেই তিনজনের প্রাণহানির তথ্য জানানো হয়।


তবে ফেডারেল ও অঙ্গরাজ্যের হিসাবের মধ্যে কিছুটা অমিল রয়েছে। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির অফিশিয়াল রেকর্ডে চলতি বছরে এখন পর্যন্ত মাত্র চারজনের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। সংস্থাটির সবশেষ তথ্যমতে, চলতি সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত দেশজুড়ে ৫১৮২ জন আক্রান্ত নিশ্চিত হওয়া গেছে, যা ২০২৫ সালের পুরো সময়ে রেকর্ড করা ২২৮৯ জন আক্রান্তের দ্বিগুণ থেকেও বেশি। শুধু উইসকনসিনে ৩ নভেম্বর পর্যন্ত ১৩টি কাউন্টিতে ৪৩১ জন আক্রান্তের খবর পাওয়া গেছে, যা গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে পেনসিলভেনিয়ায় পরিস্থিতি আরও নাজুক, গত এপ্রিলে প্রাদুর্ভাব শুরুর পর থেকে সেখানে প্রায় ১৫০০ জন হামে আক্রান্ত হয়েছেন।


উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য কর্তৃপক্ষ বাসিন্দাদের নিজেদের টিকা নেওয়ার তথ্য যাচাই করা এবং প্রয়োজনে পরিপূরক হিসেবে এমএমআর টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে। ক্রমাগত প্রাদুর্ভাবের ফলে আমেরিকা তার 'হাম মুক্ত দেশ' মর্যাদা হারাতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০০০ সালে দেশে হামের অভ্যন্তরীণ সংক্রমণ পুরোপুরি বন্ধ হলে আমেরিকা এই মর্যাদা অর্জন করেছিল। আগামী সপ্তাহে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন আমেরিকার এই মর্যাদা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে।


স্বাস্থ্য কর্মকর্তারা সংক্রামক এই ভাইরাসের বিস্তারের পেছনে টিকাদানের হার কমে যাওয়াকে দায়ী করছেন। সিডিসির তথ্য অনুযায়ী, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের টিকা নেওয়ার হার যেখানে ছিল ৯৫.২ শতাংশ, ২০২৫-২০২৬ সালে তা কমে ৯২.৪ শতাংশে নেমে এসেছে। চলতি বছরের আগস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে সংযুক্ত এমএমআর টিকাকে আলাদা আলাদা ডোজে ভাগ করার নির্দেশনা দেন। তবে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন এই পদক্ষেপের সমালোচনা করে সতর্ক করেছে যে, এটি মানুষকে টিকা নিতে আরও নিরুৎসাহিত করতে পারে। সিডিসি দুই ডোজ সংযুক্ত এমএমআর টিকা নেওয়ার পরামর্শ দিয়ে থাকে, যা হামের বিরুদ্ধে প্রায় ৯৭ শতাংশ সুরক্ষা প্রদান করে।


হামের কারণে সাধারণত জ্বর, কাশি, সর্দি এবং গায়ে গুটি ওঠে, তবে এটি নিউমোনিয়া ও মস্তিষ্কে ফোলাভাবের মতো মারাত্মক জটিলতাও তৈরি করতে পারে। পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী নারী এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। সিডিসির হিসাব মতে, ১৯৬০-এর দশকে ব্যাপক টিকাদান কার্যক্রম শুরুর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৫০০ মানুষ হামে আক্রান্ত হয়ে মারা যেতেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।