ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ঝালকাঠিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৭:৪৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৭:৪৪:৩৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
ঝালকাঠিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছবি: প্রতিনিধি

ঝালকাঠিতে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা হয়।

                                           

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-নলছিটি আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইশরাত সুলতানা এলেন ভুট্টো। তিনি তাঁর বক্তব্যে ঐতিহাসিক ৭ই নভেম্বরকে বাংলাদেশের জাতীয় জীবনের টার্নিং পয়েন্ট উল্লেখ করে বলেন, এই দিনটি আমাদের স্বাধীনতা রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনাকে উজ্জীবিত করে।

                                             

ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ:মমিন উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিনা সুলতানা, সিভিল সার্জন ডাক্তার মো. হুমায়ুন কবীর, ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের আহ্‌বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা কামাল মন্টু এবং জেলা বিএনপি আহ্‌বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন।


পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা বিধানে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যান্য বক্তারা ৭ই নভেম্বরের চেতনা ধারণ করে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।                                      


অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সকালে শোভাযাত্রা এবং আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসনের এই আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।