ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর তদন্তে ইইউ

৬৯ জনের প্রাণহানির ঘটনায় রেলপথ সংস্কারে ইউরোপীয় তহবিলের সম্ভাব্য জালিয়াতি খতিয়ে দেখছে ইউরোপীয় পাবলিক প্রসিকিউটরস অফিস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৯:৩৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৯:৩৯:৩৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর তদন্তে ইইউ ছবি: সংগৃহীত

চলতি বছরে ভয়াবহ দুটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর স্পেনের রেল খাতে অর্থায়ন সংক্রান্ত সম্ভাব্য জালিয়াতির তদন্ত নেমেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার (৬ নভেম্বর) ইউরোপীয় পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, জানুয়ারিতে আন্দালুসিয়া প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যুর ঘটনার জেরে রেললাইনের এই একই অংশে একটি তদন্ত শুরু হয়েছিল।


প্রসিকিউটরদের এক বিবৃতিতে বলা হয়েছে, অক্টোবরে মাদ্রিদ-সেভিলে উচ্চ-গতির রেললাইনটির অর্থায়নে সম্ভাব্য জালিয়াতির তদন্তের অংশ হিসেবে তারা স্পেনের রেল অবকাঠামো ব্যবস্থাপনা সংস্থা, রেল নিরাপত্তা সংস্থা এবং অডিট আদালতের সদর দপ্তরে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। মাদ্রিদ-সেভিল উচ্চ-গতির রেললাইনে অক্টোবরে ঘটে যাওয়া দুর্ঘটনাটি এই শতাব্দীতে ইউরোপের অন্যতম ভয়াবহ রেল বিপর্যয়। এ ঘটনায় অন্তত ৬৯ জনের মৃত্যু হয়। এই ঘটনাটি নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া স্পেনের সাধারণ নির্বাচনের গুরুত্বকেও ম্লান করে দিয়েছে।


বিবৃতিতে আরও বলা হয়েছে, মাদ্রিদ-সেভিল উচ্চ-গতির রেললাইনে নিরাপত্তা, সিগন্যালিং ও যোগাযোগ ব্যবস্থা সংস্কার এবং উন্নয়নের জন্য বরাদ্দকৃত ইউরোপীয় ইউনিয়নের তহবিলে সম্ভাব্য জালিয়াতির বিষয়ে তদন্ত শুরুর প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জনগণের ব্যাপক আগ্রহের কথা বিবেচনা করেই এই বিশেষ বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। তবে এই পর্যায়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।


স্পেনের ‘কোর্ট অফ অডিট’ নিশ্চিত করেছে, ইউরোপীয় প্রসিকিউটরদের অনুরোধে স্প্যানিশ পুলিশ কর্মকর্তারা এডিআইএফ-এর কার্যালয়ে তল্লাশি চালাচ্ছেন। এই জালিয়াতি সংক্রান্ত তদন্তের পাশাপাশি দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা উদঘাটনের জন্য স্পেনের একটি আদালতে পৃথক আরেকটি তদন্তও চলছে।


স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে সেভিলগামী রেলপথে একই অভিমুখে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রেন দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রেনের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে পদত্যাগ করেন। এদিকে কর্মপরিবেশের অবনতি এবং নিম্নমানের ব্যবস্থা ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে ট্রেন চালকদের ইউনিয়ন ‘সেমাফ’ দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।