ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে দুই শতাধিক এমপি’র চিঠি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৫:৫৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৫:৫৭:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৬ বার পঠিত
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে দুই শতাধিক এমপি’র চিঠি ছবি: সংগৃহীত
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাজ্য সরকারের প্রতি চাপ বাড়াচ্ছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। এ বিষয়ে একটি যৌথ চিঠিতে স্বাক্ষর করেছেন ২২১ জন এমপি।
 
চিঠিতে বলা হয়, ‘আমরা বুঝি যে যুক্তরাজ্য এককভাবে একটি মুক্ত ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ে দিতে পারে না, তবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে। সেই বিবেচনায় আমরা আপনাদের এই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
 
এমপিরা চিঠিতে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সম্মেলনে ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতি পূরণে যুক্তরাজ্য সরকার কখন ও কীভাবে এগোবে, সে বিষয়ে একটি স্পষ্ট রূপরেখা তুলে ধরতে আরও আহ্বান জানিয়েছেন।
 
দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্য সরকার ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের নীতিগত সমর্থন দিয়ে এলেও এখন পর্যন্ত তারা ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।
 
সম্প্রতি ফ্রান্স ঘোষণা দিয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তবে এই পদক্ষেপে যুক্তরাজ্য এখনই ফ্রান্সের পথে হাঁটবে না বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
 
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর স্টারমার জানিয়েছেন, বিষয়টি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হওয়া উচিত, যাতে ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়। তিনি আরও বলেন, তার সরকার ও মিত্ররা এ বিষয়ে একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।