ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বন্দর এলাকায় অসহনীয় যানজট ও অব্যবস্থাপনা সমাধানের দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১২:১২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১০:৫৪:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
বন্দর এলাকায় অসহনীয় যানজট ও অব্যবস্থাপনা সমাধানের দাবি বন্দর চেয়ারম্যানের নিকট স্মারকলিপি প্রদান
চট্টগ্রাম বন্দর ও আশপাশের এলাকায় দীর্ঘদিনের অসহনীয় যানজট ও অব্যবস্থাপনার সমাধান ও জনদুর্ভোগ লাঘবে বন্দর–ইপিজেড–পতেঙ্গা সচেতন নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করে। এ সময় প্রতিনিধি দল নগরীর বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকার নানা সংকট, বিশেষ করে চলমান ভয়াবহ যানজট, অবৈধ পার্কিং, সড়কজুড়ে গাড়ির বিশৃঙ্খল চলাচল, পণ্যবাহী গাড়ির জট এবং সড়ক ব্যবস্থাপনায় দায়িত্বরত বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার চিত্র তুলে ধরেন। পাশাপাশি তারা এলাকাবাসীর স্বার্থে একটি দীর্ঘমেয়াদি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে এই সমস্যার সমাধানের দাবি জানান। তারা বলেন, বন্দর জাতীয় সম্পদ, এর চারপাশে যদি যানজটে মানুষের জীবন থেমে থাকে তবে উন্নয়ন মুখ থুবড়ে পড়বে। আমরা চাই, সরকারের উন্নয়ন প্রচেষ্টাকে সহযোগিতা করতে। সর্বস্তরের অংশীদারিত্ব ও প্রশাসনের সদিচ্ছা এই সংকটের সমাধান করতে পারে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ধৈর্ষ ধরে প্রতিনিধিদলের বক্তব্য শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। বন্দর চেয়ারম্যান বলেন, সচেতন নাগরিক সমাজের যৌক্তিক দাবিগুলো আমাদের কর্মপরিকল্পনার সঙ্গে মিল রয়েছে। যানজট নিরসনে আমরা ইতোমধ্যেই কিছু পদক্ষেপ গ্রহণ করেছি এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে আগ্রহী। আপনারা যদি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের সেতুবন্ধন রচনা করেন, তাহলে বন্দরের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।
 
তিনি আরও আশ্বাস দেন কন্টেনার হ্যান্ডলিং, টার্মিনাল অপারেশন ও সড়ক প্রবেশ–প্রস্থানের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নতুন গেট ম্যানেজমেন্ট ও আইটি নির্ভর সিস্টেম চালুর কাজ চলছে। এতে যানজট অনেকটা কমে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
স্মারকলিপি প্রদান ও মতবিনিময়কালে নাগরিক সমাজের পক্ষ থেকে ব্যাংকার ও সমাজসেবক নিজাম উদ্দিন মামুন, লায়ন প্রাক্তন জেলা গভর্নর মোস্তাক হোসাইন, ব্যবসায়ী ও সংগঠক আলহাজ্ব আমিন সওদাগর, সিএনএফ ব্যবসায়ী ও রাজনীতিবিদ রোকন উদ্দিন মাহমুদ খলিল, একতা সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মোহাম্মদ ফয়সল, সংগঠক মোহাম্মদ বাহাদুর, সমাজসেবক মোহাম্মদ ফয়সাল হাসান, সমাজসেবক মোহাম্মদ জাকারিয়া হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।