ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০১:৩২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০১:৩২:২৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ
এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। বুধবার (২৩ জুলাই) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা রুটিনটি প্রকাশ করা হয়।
 
নতুন সূচি অনুযায়ী, পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র/ হিসাববিজ্ঞান প্রথম পত্র/ যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষাগুলো, যা ১০ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলো নেওয়া হবে ১২ আগস্ট (মঙ্গলবার)। এ পরীক্ষাগুলো কেবল কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হবে।
 
ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, যা হওয়ার কথা ছিল ১৭ জুলাই, তা নতুন রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট (বৃহস্পতিবার)। একই সময়ে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত উচ্চাঙ্গ সংগীত দ্বিতীয় পত্র/ আরবি দ্বিতীয় পত্র/ পালি দ্বিতীয় পত্র পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা কেবল ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য।
 
রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা ২২ জুলাই হওয়ার কথা থাকলেও তা নেওয়া হবে ১৭ আগস্ট (রোববার)। এসব পরীক্ষা সব সাধারণ শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত হবে।
 
অর্থনীতি প্রথম পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র, যা ২৪ জুলাই নেওয়ার কথা ছিল, তা হবে ১৯ আগস্ট (মঙ্গলবার)। এই পরীক্ষাও সব সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।
 
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) রাজধানীর মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের পরিপ্রেক্ষিতে ২২ ও ২৪ জুলাইয়ের দুটি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে শিক্ষাবিষয়ক উপদেষ্টা সি আর আবরার জানান, এই পরীক্ষা একই দিনে নেওয়া হবে বলে সিদ্ধান্ত ছিল, তবে নতুন রুটিন অনুযায়ী তা আলাদা দিনে অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।