ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

দাবানলে পানি ছিটাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ক্রু

যুক্তরাষ্ট্রের ইউটাহতে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় প্রাণ গেল দুই ক্রু সদস্যের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৮:০৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ১০:৩০:২৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪০ বার পঠিত
দাবানলে পানি ছিটাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ক্রু ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি সিকোরস্কি এস ৬৪ স্কাইক্রেন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) সকালে রিচফিল্ড শহরের কাছে থ্রি ক্রিকস রিজার্ভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের চুক্তিতে হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিসেস পরিচালনা করছিল। দুর্ঘটনার পর দুর্গম এলাকা ও ভয়াবহ অগ্নিপরিস্থিতির কারণে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। শনিবার ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার বা এনআইএফসি দুই ক্রুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ভিডিও ফুটেজ: সংগৃহীত

 

তবে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। দাবানলের বিস্তার ঠেকাতে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর অল্প সময়ের জন্য উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম বন্ধ রাখা হলেও পরে তা আবার শুরু হয়। ডেপুটি ইনসিডেন্ট কমান্ডার টাইলার হেখট জানান, স্থলকর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে বিমান ব্যবহার অব্যাহত রাখা হবে। ইউটাহর গভর্নর স্পেন্সার কক্স দাবানল নিয়ন্ত্রণের কাজকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে উল্লেখ করে নিহত ক্রু সদস্যদের জন্য প্রার্থনা করতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গত ২৭ জুলাই বজ্রপাতের পর ফিশলেক ন্যাশনাল ফরেস্টে উইডমাউথ ২ দাবানলের সূত্রপাত হয়। এরপর আগুনে ১ লাখ ১১ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে, যা প্রায় ৪৫ হাজার হেক্টরের সমান। শনিবার পর্যন্ত আগুনের মাত্র ২৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।