ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নানের প্রধান অতিথি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও দোয়া মাহফিল সম্পন্ন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৬ ১১:০৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৬ ১১:১০:১৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ছবি: প্রতিনিধি


 নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা  হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রার , আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে আজ শনিবার ৭ নভেম্বর  সকালে উপজেলার সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেট থেকে একটি বিশাল ব়্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে  উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম খালেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন এর  সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া - ১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জননেতা এম এ হান্নান এমপি। 

এসময় তিনি বলেন ‎প্রধান অতিথির বক্তব্যে জনাব এম এ হান্নান, এমপি বলেন, _“৭ই নভেম্বরের চেতনাই আমাদের প্রেরণা। নাসিরনগরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনে আরও বড় বিজয় আসবে।

‎অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

‎উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব এ্যাড. আলী আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব জনাব মোঃ আজিজুর রহমান চৌধুরী, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব আজদু মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আবু সারোয়ার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল হক, উপজেলা যুবদলের সভাপতি জনাব জামাল আহাম্মেদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা শ্রমিক দলের আহবায়ক জনাব ইমরান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব তাকিউল ইসলাম, শরিফুল ইসলাম, খায়রুল বাশার রনি, উপজেলা মহিলা দলের তাজমহল মেম্বার, গুলবাহার মেম্বার সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


‎আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর ছিল জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। সেদিন সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই চেতনাকে ধারণ করেই গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে হবে। বক্তারা সকলকে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করার আহ্বান জানান।

‎


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।