ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ভোলাহাটে আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ইউএনও মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৬ ১১:২৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৬ ১১:২৭:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮ বার পঠিত
ভোলাহাটে আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছবি: প্রতিনিধি ।ভোলাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে উপজেলা প্রশাসনের আলোচনা সভায় উপস্থিত কর্মকর্তা ও নেতাকর্মীগণের দৃশ্য।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


শনিবার (৭ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ হোসেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ আবু সাঈদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আফসার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ইয়াজদানী জর্জ, থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ বশির উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ তৈমুর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ্, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ গোলাম আজম এবং জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ আজমীর শেখ।


এ ছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, পল্লী সঞ্চয় ব্যাংকের ভোলাহাট শাখা ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান, তথ্য আপা নাসরীন আক্তার, প্রধান শিক্ষক এম কুরবান আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা।


আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ উপস্থিত নেতাকর্মীরা দিবসটির বিভিন্ন দিক নিয়ে খোলামেলা মতামত প্রকাশ করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।