ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

ভিলাভিসেনসিও হত্যা: সাতজনের বিরুদ্ধে অভিযোগ

২০২৩ সালের প্রেসিডেন্ট প্রার্থী হত্যাকাণ্ডে সাবেক মন্ত্রীসহ সাতজনকে ‘পরোক্ষভাবে জড়িত’ হিসেবে অভিযুক্ত করেছে দেশটির প্রসিকিউশন।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ১২:০৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ১২:০৬:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯২ বার পঠিত
ভিলাভিসেনসিও হত্যা: সাতজনের বিরুদ্ধে অভিযোগ -ফার্নান্দো ভিলাভিসেনসিও
ইকুয়েডরের প্রসিকিউটর কার্যালয় ২০২৩ সালে প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও হত্যার ঘটনায় শনিবার সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে। 
 
প্রসিকিউটরা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে নেপথ্যে থেকে পরিকল্পনা ও নির্দেশ দেওয়ার অভিযোগ এনেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
দুর্নীতিবিরোধী তদন্তের জন্য পরিচিত আইনপ্রণেতা ভিলাভিসেনসিও ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১১ দিন আগে রাজধানী কুইটোতে নির্বাচনী প্রচারণার একটি অনুষ্ঠানে গুলিতে নিহত হন। ওই সময় জনমত জরিপে তিনি দ্বিতীয় অবস্থানে ছিলেন।
 
ইকুয়েডরের প্রসিকিউটর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, হত্যাকাণ্ডে কথিত ভূমিকার জন্য সাত আসামির বিরুদ্ধে ‘পরোক্ষভাবে হত্যাকাণ্ড সংঘটনে জড়িত’ থাকার অভিযোগ আনা হয়েছে।
 
অভিযুক্তদের মধ্যে রয়েছেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হোসে সেরানো, সাবেক আইনপ্রণেতা রনি আলেগা, যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যবসায়ী জাভিয়ের জর্ডান এবং কুখ্যাত লস লোবোস গ্যাংয়ের সঙ্গে যুক্ত চার ব্যক্তি। এদের মধ্যে রয়েছেন গ্যাংটির কথিত নেতা উইলমের চাভারিয়া, যিনি ‘পিপো’ নামে পরিচিত।
 
প্রসিকিউটরদের অভিযোগ, যুক্তরাষ্ট্রে বসবাসকারী জর্ডান হত্যাকাণ্ডে অর্থায়ন ও পরিকল্পনা করেছিলেন।
 
সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা সেরানোর বিরুদ্ধে অভিযোগ, তিনি লস লোবোস গ্যাংয়ের সদস্যদের কাছে ভিলাভিসেনসিওর অবস্থানসংক্রান্ত তথ্য সরবরাহ করেছিলেন।
 
ভেনেজুয়েলায় রাজনৈতিক আশ্রয় পাওয়া সাবেক আইনপ্রণেতা আলেগা হত্যাকাণ্ড বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যক্রম সমন্বয় করেছিলেন বলে অভিযোগ করেছেন প্রসিকিউটর আনা হিদালগো।
 
এদিকে, স্পেন থেকে ইকুয়েডরে প্রত্যর্পণ-সংক্রান্ত আইনি প্রক্রিয়ার মুখোমুখি চাভারিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি ১০ লাখ ডলারের বিনিময়ে ভিলাভিসেনসিও হত্যার পরিকল্পনা করেছিলেন।
 
সাবেক অনুসন্ধানী সাংবাদিক ভিলাভিসেনসিও হত্যার আগে সংগঠিত অপরাধী চক্রগুলোর কাছ থেকে হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন।
 
এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এরই মধ্যে আরও পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের কয়েকজনকে সর্বোচ্চ ৩৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
হামলায় ভিলাভিসেনসিওকে গুলি করা সন্দেহভাজন বন্দুকধারীকে তার দেহরক্ষীরা গুলি করে হত্যা করেন। এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক আরও ছয় সন্দেহভাজন কারাগারে নিহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।