জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ, নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৭-১১-২০২৬ ১০:৪৪:৫৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-১১-২০২৬ ১০:৪৪:৫৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫ বার পঠিত
ছবি: প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসনের আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন। র্যালিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান।
এ ছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরতে আয়োজিত এ বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহর প্রদক্ষিণ শেষে র্যালিটি শেষ হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।